ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৩৬

খুলনার কয়রায় কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে পালিত হল বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস । দিবসটি কয়রা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে  নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।এছাড়া স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু জাতির জনকের জন্মদিন উপলক্ষে নিজস্ব বাস ভবনে  ১০৩ খানা কুরআন খতম,দোয়া ও খাদ্য বিতরনসহ নানা আয়োজন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষীকি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ১৭ মার্চ শুক্রবার সকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন দৃঢ়চেতা ও রাজনীতি সচেতন। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শৈশব থেকেই তাদের সৎ গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে। বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।তিনি আরও বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে বাঙালি জাতি শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুকে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জি: মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্র নাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, এ্যাডঃ মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা জিয়াদ আলী,মাস্টার খয়রুল আলম,আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান  আব্দুস সামাদ গাজি, সরদার নূরুল ইসলাম কোম্পানী, শাহনেওয়াজ শীকারি, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাড: আরাফাত হোসেন,রবিউল ইসলাম রবিন, আলামিন ইসলাম, শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির নিউটনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম),প্রাণী সম্পদ কর্মকর্তা কাজি মোস্তাইন বিল্লাহ, ওসি তদন্ত ইব্রাহিম আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার