ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৩৭
বগুড়ার শেরপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  '১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালন করা হয়েছে। 
 
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) ১০টা শেরপুর উপজেলা চত্বরে অবস্থিত  জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, শেরপুর থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, মসজিদে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার মোছা. সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সহকারি  পুলিশ সুপার আরিফা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন, শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া, শেরপুর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ইয়াজদানি,  সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, প্রাণীসম্পদ অফিসার ডা: মো: রায়হান পিএএ,  উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাদির হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলীর, এসআই রবিউল ইসলাম প্রমুখ।
 
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার জন্য শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান