ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বঙ্গবন্ধু শুভজন্মদিনে হাজারো নেতাকর্মী নিয়ে মেয়র মাসুদের আনন্দ শোভাযাত্রা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৪৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ১০৩তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। 
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি কর্মসূচি উদ্বোধন করেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভা মেয়র ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
 
এরপর দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভূঞাপুর-তারাকান্দি সড়ক হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে ১০৩ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন পালন করা হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান চকদার, 
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল 
ইসলাম তরফদার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ আকন্দ, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অজূর্না ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী মোল্ল্যা, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ। 
 
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও আলিফ নূর মিনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, অর্জুনার ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব প্রমূখ। 

এমএসএম / এমএসএম

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার