ফেসবুকে ফিরলেন ট্রাম্প, লিখলেন ‘আই অ্যাম ব্যাক’
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পোস্টে তিনি লিখেছেন- আমি ফিরেছি।
২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নতুন পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওর সঙ্গে সব বড় অক্ষরে তিনি লিখেছেন ‘আই অ্যাম ব্যাক।’
ইউটিউবও জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে রেসট্রিকশন তুলে নিচ্ছে।
২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।
তবে ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।
ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইচ এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন তিনি।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত