উৎকণ্ঠায় ইসরাইল
পরমাণু অস্ত্র তৈরির শেষ ধাপে ইরান
ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে চরম আতঙ্কে আছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। দেশটির গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান পরমাণু বোমা বানানোর শেষ ধাপে রয়েছে। খবর স্পুটনিকের। রোববার (২৫ জুলাই) এ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয় ইসরাইলের গণমাধ্যমে। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রকে বহুবার বলা হয়েছে ইসরাইলের এ উদ্বেগের কথা।
ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত এপ্রিল থেকে ৫ ক্ষমতাধর দেশের সঙ্গে দেনদরবার চলছে।কিন্তু ইরানের এক কথা- আগে তার দেশের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক যুক্তরাষ্ট্র, তার পর আলোচনা। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ জাতির যে চুক্তি হয়েছিল, তা থেকে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে বের করে নিয়ে যান। এর পর থেকেই ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে ইরান।
ইরানের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা এবং পরমাণু স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। প্রথমে এসব ব্যাপারে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও পরে সাবেক মোসাদপ্রধান ইয়োশি কোহেন তার চাকরিচ্যুতির পর হামলায় ইসরাইল জড়িত বলে প্রকাশ্যে স্বীকার করেছেন।
সর্বশেষ গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সরকারকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উৎকণ্ঠার কথা জানায়। ইরানকে থামাতে বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে ইহুদিবাদী দেশটি। কারণ ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া মানে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে।
ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ নানা ধরনের চাপ প্রয়োগ করলেও পরমাণু কর্মসূচি থেকে পিছু হটেনি তেহরান। ইরানের সোজা কথা- বহু বছর ধরেই ইসরাইল পরমাণু বোমার অধিকারী। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলা চালানো দখলদার এ দেশটি পরমাণু অস্ত্রের মালিক হতে পারলে ইরানের দোষ কোথায়?
জামান / জামান
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার