উত্তরার ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসায় কুরআনের সবক প্রদান
রাজধানী উত্তরার ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসায় পবিত্র কুরআনের সবক প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ মার্চ বিকেলে ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ ইমাম হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ১৫ নং সেক্টর বেপজা কোয়ার্টার মসজিদের খতিব ও ইসলামী আলোচক, মুফতি শাহ আলম ফয়জুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনছে ও আনবে এবং সমাজকে শিরক, বি’দাতমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম,জাকির হোসেন রকি ও বাংলাদেশ ছাত্রলীগ উত্তরা পশ্চিম থানার সভাপতি, শাকিল উজ জামান বিপুল ও দৈনিক সকালের সময়ের প্রতিবেদক ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক, এইচ এম মাহমুদ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার শিক্ষক, হাফেজ আব্দুল আজিজ,মাওলানা আব্দুল খালেক, মাস্টার আলী আকবর, হাফেজ মাওলানা মনিরুল হাসান,হাফেজ মাওলানা আলমগীর হোসাইনসহ আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied