ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

হিমাচলে ভূমিধসে ৯ পর্যটকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৩:৩৯

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় ৯ পর্যটক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) হিমাচলের কিন্নর জেলার বাদসেরি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে আসে এবং পর্যটকদের বহনকারী একটি গাড়িতে আঘাত লাগে। এতে ৯ পর্যটক প্রাণ হারান।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) বরাত দিয়ে এএনআই জানিয়েছে, গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে দু'জন ওই গাড়িতে থাকা পর্যটক এবং একজন পথচারী। ভূমিধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে একটি উদ্ধারকারী দলের সদস্যরা ছুটে যান।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতরা দিল্লি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে হিমাচলে ঘুরতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যকমে তাদের প্রাণ হারাতে হলো। ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর নিচে একটি সেতুর ওপর আছড়ে পড়ছে। এতে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। পাথরের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মুম্বাই ও গোয়া। বন্যাকবলিত মহারাষ্ট্র ও গোয়ায় এখনো অনেকে নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ওই রাজ্যের ৮৪ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গোয়ায় কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে চারশোর বেশি মানুষকে। এদিকে, মুম্বাইয়ে এখনো জারি রয়েছে রেড অ্যালার্ট।

জামান / জামান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা