ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক নারী নিহত : আহত-২


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:১৭

পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের কদমতলা এলাকায় এক মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী মারা গেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত নারীর ৩ বছরের সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে এ ঘটনা।
নিহত নাজমিন বেগম (৩০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের আলমগীর মোল্লার স্ত্রী এবং পিরোজপুর  পৌরসভার ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার ইলিয়াস দরানীর মেয়ে। 
পিরাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: একরাম হোসেন জানান, পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার চাচীর মৃত্যুতে দাফনের পরে স্বামীর সাথে মোটরসাইকলে যোগে এক সন্তানকে নিয়ে নাজিরপুরের বুইচাকাঠী গ্রামের শ^শুরবাড়ীতে যাচ্ছিলো নাজমিন বেগম। সকাল ১০ টার দিকে কদমতলা এলাকার রাস্তায় বিপরীত দিক দিয়ে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গাড়ী থেকে ছিটকে পরে নাজমিন বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় এবং মোটরসাইকেলে থাকা নাজমিনের ৩ বছরের সন্তান সুমাইয়া ও স্বামী আলমগীর মোল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. মো: রমজান জানান, গৃহবধূ নাজমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এছাড়া আহত শিশু সুমাইয়া ও তার পিতা আলমগীলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত