কমলগঞ্জে মদসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শমসেরনগর চা বাগানের ৬নং আদমটিলার চন্দন চাষার বসতঘর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- শমসেরনগরের ভাদাইর দেউল গ্রামের মৃত রচমি রবিদাসের ছেলে মন্টু রবিদাস (৪৫) ও দেবারাই বহর গ্রামের মৃত লক্ষণ রবিদাসের ছেলে শুকলাল রবিদাস (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এএসপি শহিদুল হক মুন্সীর নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি তদন্ত সোহেল রানাসহ একদল পুলিশ শমসেরনগর চা বাগানের ৬নং আদমটিলার চন্দন চাষার বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর থেকে ৫০০ লিটার দেশীয় মদসহ মন্টু রবিদাস ও শুকলাল রবিদাসকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দন চাষা পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা দজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন