ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে পিতার মৃত্যু


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ১:২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র  নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে মঠবাড়িয়ার-তুষখালী সড়কের খান বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) জেলার মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মৃত উপন্দ্রেনাথ মিত্রের পুত্র।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাতে এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তার ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে ইমা পরিবহনের বাসে করে মঠবাড়িয়া আসছিলেন।  ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খানবাড়ি এলাকায় ইমা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র মারা যায় এবং গাড়িতে থাকা ১০-১২ জন যাত্রী আহত হয়। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি কামরুজ্জামান তালুকদার আরো জানান, দুর্ঘটনার শিকার বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত