ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্ভোধনে ইউএনওর প্রেস ব্রিফিং


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ২:৪৫

ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: সঞ্জীব দাশ। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে ১ম,২য়,৩য় পর্যায়ে ইতিমধ্যে ৮২১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৩১০ টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শুভ উদ্ভোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করবেন বলে নাজিরপুর উপজেলা প্রশাসন নানামূখী কার্যক্রম গ্রহন করেছেন। উপকারভোগী,ইউনিয়ন পরিষদ বৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা সহ সকল শ্রেনীর পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাশ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূর্ণবাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন