ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১১ মামলা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৪:৫১
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ ও কঠোর লকডাউন বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযানসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়, নতুন বাজার, কলাবাগান, কলেজবাজার, রেলগেটসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও মোটরসাইকেল নিয়ে অহেতুক ঘোরাফেরা, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি নির্দেশনা অমান্যসহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১১টি মামলায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড এবং মাদক সেবনের অপরাধে ‍একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার লকডাউন বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি। অভিযানের সময় জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। তারপরও কেউ সরকারি আইন অমান্য করলে আমরা কঠোর হতে বাধ্য হব।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার