শাহজাদপুরে অপরহরণের পর হত্যা; তিন ঘাতক আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রকে অপহরনের পর মুক্তিপন দাবী করার তিন দিন পর ঘাসের ক্ষেত থেকে লাশ উদ্ধার। এ ঘটনায় তিন ঘাতককে আটক করেছে থানাপুলিশ।
জানা যায়, গত শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেনীতে পরুয়া পুত্র রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পিছন থেকে অপহরন করে নিয়ে যায়। এ দিন রাতে অপহরণকারীরা শিশুটির পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ঐ দিন রাতেই পিতা মমিরুল ইসলাম পুত্র রেদোয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পঠানোর পর থেকেই অপহরনকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে পিতা মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরদিন রবিবার (১৮ মার্চ) রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ। আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২০ মার্চ সোমবার সকালে আসামীদের সঙ্গে নিয়েই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা হয়েছে। আসামীরা হলো, উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের পুত্র সাগর (১৮), আব্দুল জলিল ভক্তের পুত্র নাঈম (১৭), জিগারবাড়িয়া গ্রামের হালিমের পুত্র সাকোয়াত (১৯)।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপহরনের পর গত শনিবার আমরা অভিযোগ পাই এবং রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন