ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২০-৩-২০২৩ বিকাল ৫:৫৯

সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশীষ কুমার সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির প্রমুখ। পরে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯ জন এবং বার্ষিক পরীক্ষায় সমন্বিত মেধা তালিকায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার