ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অর্ধকোটি টাকার গবেষণার মাঠ মাদকসেবীদের আড্ডাখানা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১২:৫৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অর্ধ কোটি টাকায় গবেষণার জন্য সংস্কার করা মাঠ মাদকসেবিদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

নবনির্মিত শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের সামনে অবস্থিত এ মাঠ গবেষণা মাঠ-২ হিসেবে সংস্কার করা হলেও এটিকে খেলার মাঠ হিসেবে রুপান্তরিত করা হয়েছে। যেখানে দিনের বেলায় চলে খেলাধুলা আর রাতে বসে মাদকের জমজমাট আসর। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নবনির্মিত হলের মেয়ে শিক্ষার্থীরা।

জানা যায়, সাবেক ভিসি প্রয়াত শাদাত উল্লার সময়ে এটি দ্বিতীয় গবেষণা মাঠ হিসেবে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী ভিসি কামাল উদ্দিন আহম্মেদের সময়ে মাঠের সংস্কারের কাজ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী ইন্জিনিয়ার বলেন, মাঠ ভরাটের সময় গবেষণায় চাষ উপযোগী মাটি ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান ইট, খোয়াযুক্ত চাষ ও গবেষণার অনুপযোগী মাটি ব্যবহার করে ভরাট করে। যার কারনে ১০লক্ষ টাকার বিল আটকে দেয় ভিসি কামাল প্রশাসন। এরপর বর্তমান ভিসি ড. শহীদুর রশীদ ভূঁইয়া প্রশাসন সেই বিল ছেড়ে দেয়।

গবেষণার জন্য নির্মিত এ মাঠ পিকনিক ও বিভিন্ন অনুষ্ঠান ও বহিরাগতদের খেলাধুলার জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। যা রাতে মাদকসেবিদের আড্ডার নিরাপদ স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
নানা ধরনের অভিযোগ তুলছেন মাঠ সংলগ্ন নতুন হলের সদ্য উঠা নবীন শিক্ষার্থীরা। তারা বলছেন, রাতে মাদকসেবিরা মাঠে বসে আড্ডা তো দেয়ই সাথে লেজার লাইট মেরে অশ্লীল শব্দ করে শিষ দেয় এবং দিনের বেলা মাঠের চিল্লাচিল্লিতে পড়াশোনা করা খুব কষ্টকর হয়ে যায়।

গবেষণার জন্য নির্মিত এ মাঠ গবেষণার জন্য ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে, উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রশীদ ভূঁইয়া বলেন, এটার কিছু মাটি ভরাট করার কাজ আছে, সেটা শেষ হলেই আমরা গবেষণার কাজে ব্যবহার শুরু করবো। এ মাঠে মাদকের আসরের ব্যপারে পদক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন আমরা আজকেই এটার ব্যাবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে