ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চীন ও রাশিয়া যৌথভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১:৫৯
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফরের প্রাক্কালে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রাশিয়ার প্রধান প্রধান গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 
 
২০ মার্চ চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়ুং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানির চেয়ারম্যান ডোব্রোদেভ যৌথভাবে অনুষ্ঠান প্রচারে অংশ নেন এবং ভাষণ দেন। দু’পক্ষ পুরোপুরিভাবে প্রধান গণ-মাধ্যমের ভূমিকা পালন করেছে, ‘বিশ্ব সভ্যতা উদ্যোগের’ আওতায় চীন ও রাশিয়া বিনিময় ও যোগাযোগ বাড়াবে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে।
 
‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ধারাবাহিক গুরুত্বপূর্ণ ভাষণ, প্রবন্ধ ও আলোচনায় উদ্ধৃত চীনের প্রাচীনকালের বিখ্যাত কথার অংশ।
 
ভাষণে শেন হাই সিয়ুং বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের চেতনা উত্থাপনের দশম বার্ষিকী। এ বছর সি চিন পিংয়ের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। রাশিয়ায় এই অনুষ্ঠান সম্প্রচার খুবই তাৎপর্যপূর্ণ। যা একদিকে রুশ জনগণের আরো ভালোভাবে সি চিন পিং-এর বড় দেশের নেতার ভাবমূর্তি এবং দেশ প্রশাসনের চিন্তাধারা বোঝার ক্ষেত্রে সহায়ক, অন্যদিকে সবাইকে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি, নতুন যুগে চীনের উন্নয়নের পদ্ধতি এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বোঝাতে সহায়ক হবে। 
 
শেন হাই সিয়ুং আরো বলেন, চায়না মিডিয়া গ্রুপ অল-রাশিয়া স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার কোম্পানিসহ রাশিয়ার গণ-মাধ্যমের সঙ্গে সার্বিকভাবে দু’দেশের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ ঐক্যমত্য বাস্তবায়ন করা, গভীরভাবে দু’দেশের গণ-মাধ্যমের বিনিময় জোরদার করা, দু’দেশের মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ে প্রেরণা দেওয়া এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনে গণ-মাধ্যমকে শক্তি যোগাতে আগ্রহী।
 
ডোব্রোদেভ বলেন, চীন ও রাশিয়া শীর্ষ বৈঠকের আগে ‘সি চিন পিং-এর প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ দ্বিতীয় পর্ব (রুশ ভাষা সংস্করণ) রুশ টেলিভিশনে প্রচার করা হয়েছে। যা তাঁর কোম্পানি এবং চায়না মিডিয়া গ্রুপের উচ্চ মানের সহযোগিতার প্রমাণ। ভবিষ্যতে দু’পক্ষের সহযোগিতার উন্নয়ন প্রত্যাশা করেন তিনি।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা