ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৩:২৫

পিরোজপুরের নাজিরপুরে কলেজ শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবীতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গমাতা মহাবিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। মঙ্গলবার ২১ মার্চ দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের দক্ষিণ চিথলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার (১৯) এর সঙ্গে একই গ্রামের মোঃ মিজান খানের ছেলে মো. তরিকুল ইসলামের (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে ৩০ মে ২০২২ তারিখে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁদের বিয়ে হয়।

গত বছরের ৬ নভেম্বর রাত হতে নিখোঁজ ছিলেন এই কলেজছাত্রী। ৭ ডিসেম্বর নিখোঁজ লামিয়া আক্তারের মা রাজিয়া বেগম স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনার চার মাস পর ১২ মার্চ রোববার রাত সাড়ে আটটার দিকে ঘরের সিড়ির উপরে একটি বেনামী চিঠির সূত্র ধরে লামিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বউদ্যোগে পিবিআই মামলাটি গ্রহন করে গত ১৬ মার্চ প্রধান আসামী লামিয়ার স্বামী মোঃ তরিকুল ইসলামকে ঢাকা তার পিতার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশন। তার বিচারের দাবীতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে প্রধান আসামী তরিকুল সহ সকল দোষীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, লামিয়ার আক্তারের মা রাজিয়া বেগম, খালা সাবিনা আক্তার, সরকারি বঙ্গমাতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম তাপষ, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হৃদয় খান সহ সহপাঠীরা।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন