ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে পিটুনি খেয়ে হাসপাতালে তরুণী, থানায় মামলা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২১ বিকাল ৫:৩

পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় এক তরুণীকে পিটিয়ে আহত করেছে প্রেমিকের স্বজনরা। বর্তমানে ওই তরুণী বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে গত শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা শফিকুল ইসলাম বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও স্বজনরা  জানান, উত্তর মমিনপুর গ্রামের ওই তরুণীর বাড়িতে একই গ্রামের কাশেম গাজীর ছেলে রাব্বি (২৫) প্রায়ই আসা যাওয়া করত। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাব্বি ওই তরুণীকে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করে। কোনো উপায় না পেয়ে বাসায় গিয়ে রাব্বির পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে। এ সময় ছেলের বিচার না করে রাব্বির স্বজনরা উল্টো ওই মেয়েকে মারধর করে। 

তরুণী জানান, সম্প্রতি  প্রতিবেশী রাব্বি তাকে বিয়ে করবে বলে প্রেমের সম্পর্ক গড়ে এবং বিয়ের প্রস্তুতি নিতে বলে। কিছুদিন পর বিয়ের কথা বললে রাব্বি টালবাহানা শুরু করে। উপায় না দেখে শুক্রবার বিকেলে স্থানীয় মেম্বার (রাব্বির চাচা) শাহজাহান গাজীর কাছে বিচার দেই। তিনি আমাকে বাড়ি চলে যেতে বলেন। কোনো উপায় না পেয়ে রাতে বাসায় গিয়ে রাব্বির পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলি। এ সময় ছেলের বিচার না করে রাব্বির স্বজনরা উল্টো আমাকে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত স্পিডবোট পাঠিয়ে আমাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাব্বির সন্তান এখন আমার গর্ভে। আমি রাব্বিকেই বিয়ে করব।

অভিযুক্ত রাব্বিকে ফোনে পাওয়া যায়নি। 

তবে স্থানীয় মেম্বার (রাব্বির চাচা) শাহজাহান গাজী জানান, ওই তরুণীকে মারধরের ঘটনায় আমি রাব্বির পরিবারের লোকজনকে শাসিয়েছি। তরুণী এখন বাউফল হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার