ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রায়ন প্রকল্প


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:৬
গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া গ্রামে ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রায়ন প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পটি নির্মাণ করা হয়েছে ৮ একর ৯০শতাংশ জমির উপর। এখানে ১৪২টি পরিবারের আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভার্চুয়ালী যুক্ত হয়ে এ আশ্রয়ণ প্রকল্পের উদ্ভোধন করবেন, পাশাপাশি গাজীপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন হিসেবে ঘোষণা করবেন।
 
গত সোমবার (২০ মার্চ) দুপুরে নয়াপাড়া আশ্রায়ণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গণে গাজীপুরের জেলা প্রশাসনের আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আনিসুর রহমান এ তথ্য জানান।
 
জেলা প্রশাসক আরো জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রকল্প সহ গাজীপুরে “ক” শ্রেণীর অর্ন্তভুক্ত ১হাজার ৮১৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ পাঁকা ঘর দেয়া হয়েছে। সরকারী এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ভূমি অবৈধদখলমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা হয়েছে। দারিদ্র বিমোচনে শেখ হাসিনা মডেলের পূর্ণাঙ্গ প্রদর্শন এখানে করা হয়েছে। কর্মসংস্থানের সুবিধা, মসজিদ, কবরস্থান, কমিউনিটি সেন্টার পর্যায়ক্রমে গড়ে তোলা হবে। আমরা এখন বলতে পারছি গ্রামের ভেতর পূর্ণাঙ্গ এক শহর গড়ে উঠছে এ আশ্রয়ণ প্রকল্পটির মাধ্যমে। এ প্রকল্পের প্রতিটি ঘর তৈরীতে সরকারী ভাবে ব্যয় হয়েছে ২লাখ ৬৪হাজার টাকা। এ আশ্রয়ন প্রকল্পের রয়েছে স্কুল, মসজিদ, খেলার মাঠ, সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম সাইফুর রহমান, সহাকরী কমিশনার মো. মারুফ দস্তেগীর, শ্রীপুর উপজেলা নির্বাহী কমকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম তালুকদার।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত