একজন নারী বিজনেস লিডার রুবাবা দৌলা
ভীষণ স্টাইলিশ রুবাবা দৌলা গলফ খেলেন নিয়মিত। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্টও তিনি। এছাড়া স্পেশাল অলিম্পিক, জাগো ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত। টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ প্যালিয়েটিভ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক।
রুবাবা দৌলা । সুদীর্ঘ ২৩ বছর ধরে কর্পোরেট জগতে তার পথচলা। কাজ করেছেন গ্রামীনফোন, এয়ারটেল এর মতো মার্কেট লিডিং টেলিকম প্রতিষ্ঠানে। পালস হেলথকেয়ার সার্ভিসেস নামে আছে নিজের স্টার্ট আপ কোম্পানি। একইসাথে, তিনি ২০১৯ সাল থেকে ওরাকল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি, জাগো ফাউন্ডেশন এর মতো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। তিনি একজন বিজনেস লিডার, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট ও কম্পিটিটিভ এনালাইসিস্ট।
পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছেন।
তিনি জাগো ফাউন্ডেশন এর একজন স্পন্সর ও বোর্ড ডিরেক্টর । এ প্রতিষ্ঠান এর মূল লক্ষ্য হল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। একইসাথে, তিনি স্পেশাল অলিম্পিকস বোর্ড এর ডিরেক্টর ও মেরী স্টোপস বাংলাদেশ এর একজন বোর্ড মেম্বার।
এছাড়াও, তিনি টাই চ্যাপ্টার ফাউন্ডেশন ও বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউটি) এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ।
পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগে। বিবিএ ও এমবিএ ডিগ্রির পর দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট কোর্স করেছেন। এর মধ্যে হার্ভাড বিজনেস স্কুল, স্টকহোম স্কুল অব ইকোনমিক্স উল্লেখযোগ্য। রুবাবা দৌলা, তার কাজের মাধ্যমে কর্পোরেট জগতে নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন।
BH / BH
আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক
নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড
লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ
আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি
বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
আগামীকাল ৫৭তম বিশ্ব মান দিবস