ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২৯-৫-২০২১ রাত ৮:২১

গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর অভিমান করে আলিশা নুসরাত কণা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ওই ঘটনা ঘটে। ওই কিশোরী যোগীরসিট গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। সে একই গ্রামের যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কিশোরীর বড় ভাই পাপন মিয়া জানান, শনিবার সকাল ১০টার দিকে স্কুলে ছবি জমা দেয়ার জন্য যায় সে। ছবি রঙিন হওয়ায় স্কুলশিক্ষক তার ছবি জমা নেননি। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্ক শেষে একপর্যায়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর নুসরাতের এক বান্ধবী এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানালে তারা টিনশেডের ঘর কেটে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা