ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গা‌য় আই‌সিইউ চালু কর‌ল সা‌জিদা ফাউ‌ন্ডেশন


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৬-৭-২০২১ রাত ১০:৫৫
সিভিল সার্জনের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকসহ ৪৪ জনবল নিয়ে ৬ শয্যার আইসিইউর কার্যক্রম শুরু করেছে সাজিদা ফাউন্ডেশন। সোমবার (২৬ জুলাই) দুপুরের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাজিদা ফাউন্ডেশনের প্রতিনিধিদের কাছ থেকে চিকিৎসাসামগ্রীসহ সবকিছু বুঝে নেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
 
এ সময় উপস্থিত ছিলেন- সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান এবং সাজিদা ফাউন্ডেশনের কোভিড ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসা ইবনে নাকিব ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নাফিজ উল্লাহ সানি।
 
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, আইসিইউ সংক্রান্ত সাজিদা ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের দুই মাসের চুক্তি হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরো বাড়তে পারে। আইসিইউর জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, সাতজন যত্ন নেয়া সহকারী, ছয়জন পরিচ্ছন্নকর্মী, তিনজন নিরাপত্তা প্রহরী, তিনজন গ্রাহক সেবী ও একজন হিসাবরক্ষক থাকবে। এছাড়া প্রতিষ্ঠানটি আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও দিয়েছে। আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সকল আর্থিক সহায়তাও প্রতিষ্ঠানটি বহন করবে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ