স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুন্সীগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা ডিসি পার্কের বিপরীতে সদ্য নির্মিত 'বঙ্গবন্ধু ম্যুরালে' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবুর নেতৃত্বে করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর নারগিস আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মুন্সীগঞ্জ সদর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইসমাইল দেওয়ান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জনি, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মোল্লা, হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ইমরান ঢালি ইমুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ