ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ১:১৬

ফরিদপুরের সদরপুরে মহান স্বাধীনতা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রভাতে সরকারিভাবে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা হয়। সকালে উপজেলা সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, সকাল ৯.০০ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, মন্দিরে প্রার্থনাসহ উপজেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়। সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। পতাকা উত্তোলনের পর স্বাগত ভাষণে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনের বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তিনি জাতির পিতা ও তার পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন। তিনি আরও বলেন, দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু। তাঁর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছি। তাঁরই নেতৃত্বে আগামীতে স্বনির্ভর উন্নত বাংলাদেশ গড়ে তুলব । 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার