সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত
জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালিত হয়।
ভোরে সাংসদ আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এর নেতৃত্বে ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা"র সহযোগীতায় মহান নেতা জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এবং মুক্তিযোদ্ধা স্মৃতিবেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দকে ফুলেল শ্রদ্ধায় বরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়াট হোসেন বাদশাহ্,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলান মানিক,ওসি মহব্বত কবির প্রমুখ। এ সময় আরোও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, নবাগত এসিল্যান্ড সাদ্দাম হোসেন,কামরাবা ইউপি সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান এলিন, প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল হক।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied