ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ট্রেনে কাটা পড়ে হাবিবুল্লাহ মডেল কলেজ ছাত্রের মৃত্যু


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৩-২০২৩ রাত ৮:৮
রবিবার ভোর ৫ টার সময় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাজধানীর উত্তরা আজমপুর ট্রেনে কাটা পড়ে আহম্মেদ সানি হানিফ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
সে আজমপুর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে যানা যায়।পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিধই গ্রামের মো. আবুল বাশার ও রেহেনা বেগমের ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক এলাকার একটি বাসায় থাকতেন।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকব বলেন, ‘বাসা থেকে মসজিদে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন হানিফ নামের ওই ছাত্র। পরে আজমপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে মারা যায়। তার শরীর টুকরো টুকরো হয়ে গেছে।
 
উপপরিদর্শক আকবর আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ