ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে মেধাবী শিক্ষার্থীর মাঝে ৭৮টি ট্যাব বিতরণ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ১:২৬
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয়কৃত ট্যাবলেটসমূহের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত ট্যাবলেটসমূহ সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সমমানের সরকারি মাদ্রাসার মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিন্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এগুলো বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার কাপ্তাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৩টি স্কুলের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭৮টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট সমূহ বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেসিং মারমা, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সহ মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, তরুণ সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঠিক ভাবে, সঠিক উপায়ে পড়াশুনার কাজে ও শিক্ষনীয় কাজে ট্যাবলেটগুলো ব্যবহারের পরামর্শ প্রদান করেন। পরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ট্যাবলেট সম্পর্কিত বিবিএসের বিশেষ গাইডলাইন সমূহ বিস্তারিত তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান