বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
২৬ মার্চ চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে সেদেশের রাষ্ট্রপতিকে একটি অভিনন্দন বার্তা পাঠান।
বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগ সমৃদ্ধ হচ্ছে, ‘সোনার বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও শক্তিশালী হবে। বর্তমানে দুই দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা দৃঢ় এবং বিভিন্ন খাতে দু'দেশের সহযোগিতাও সামনে এগিয়ে যাচ্ছে।
সি চিন পিং বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
একই দিনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দনবার্তা পাঠান।
সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
Link Copied