বহু মামলার আসামি কদমতলী থানা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মুরগি পলাশ
রাজধানীর কদমতলী থানার শনির আখড়া পলাশপুর এলাকায় জাকির হোসেন পলাশের বিরুদ্ধে অপরাধ, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে।
জাকির হোসেন পলাশ কদমতলী থানা এলাকার দনিয়া পাটের বাগ গ্যাস রোডের দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নানা অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা। কদমতলী থানা পলাশপুর এলাকায় পলাশ ওরফে মুরগি পলাশের দাপটে অতিষ্ঠ সাধারন মানুষ। পলাশপুর,দনিয়া,শনির আখড়া, নূরপুর,২৪ ফুট এলাকায় পলাশের নেতৃত্বে একটি অপরাধী সিন্ডিকেট গড়ে উঠেছে,যাদের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। ভয়ংকর এই অপরাধী পলাশ ওরফে মুরগি পলাশ বহু মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ার পরেও সব সময়ই থাকেন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। একাধিক মামলায় এজাহারভুক্ত এই সন্ত্রাসীর সাথে কথা বললে জাকির হোসেন পলাশ দৈনিক সকালের সময়কে জানান, আমার নামে থানায় আটটি মামলা আছে,তবে এগুলো সবই জমি সংক্রান্ত এবং মারামারির ঘটনায়।
তবে স্থানীয়দের অভিমত সন্ত্রাসী, মাদক, চাঁদাবাজি, সহ সব ধরনের অপরাধের সাথে যুক্ত এই পলাশ ওরফে মুরগি পলাশ। তার বিরুদ্ধে দায়েরকৃত অধিকাংশ মামলাই চুরি ছিনতাই মারামারির অভিযোগে দায়ের হয়েছে বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে। অপরাধ জগতে তার প্রবেশ দীর্ঘ বছর ধরে। তার সন্ত্রাসী অপরাধী বাহিনীতে পুরুষের পাশাপাশি নারীদের সম্পৃক্ততা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে জাকির হোসেন পলাশ ওরফে মুরগি পলাশ।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
Link Copied