সাতক্ষীরার মাদক সম্রাট পলতা গ্রেফতার
সাতক্ষীরা সীমান্ত এলাকার মাদক চোরাচালানের গডফাদার পলতা’কে ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সীমান্তের গাংনিয়া বারুই বাজার এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়।আটককৃত আজিজুল ইসলাম পলতা সদরের বাদামতলা গাংনিয়া এলাকার রশিদ কারিকরের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সীমান্তের গাংনিয়া এলাকায় থানার এ,এস,আই সাইমন ঢালি, এ,এস,আই আনিচুর রহমান ও এএসআই মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি আজিজুল ইসলাম পলতা’কে ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। পলতার নামে একাধিক মাদকের মামলা রয়েছে। সে বহুদিন যাবত সীমান্ত এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
তাকে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied