ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয়পণ্যসহ তিনটি ট্রাক আটক করলো বিজিবি


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৮-৩-২০২৩ বিকাল ৫:৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর বোঝাই তিনটি ট্রাকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রিপীস ও কসমেটিকস্ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় স্থলবন্দরের প্রধান সড়কের পাশে একটি ও কলাবাগান এলাকা হতে আরো দুইটি ট্রাক হতে বিপুল পরিমাণ এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ মার্চ আমদানিকারক প্রতিষ্ঠান মের্সাস আরফান ট্রেডার্স ভারতীয় ট্রাকে ৪৬ মেট্রিক টন ও ২৭ মার্চ মেসার্স এম এ সায়েদ ট্রেডার্স ৪৭ মেট্রিক টন এবং মেসার্স নওরিন ট্রেড লিঙ্ক ৪৯ মেট্রিক টন পাথর আমদানি করে। আমদানিকৃত পাথর বোঝাই ট্রাকে ভারতীয় মালামাল চোরাচালানের মাধ্যমে আনার খবর জানতে পেরে অভিযান চালায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সদর বিজিবির টহল দল। এতে বুড়িমারী স্থলবন্দরের বাসস্ট্যান্ড থেকে চালকবিহীন পাথরের একটি ভারতীয় ট্রাক ও স্থলবন্দরের কলাবাগান এলাকায় আরো দুইটি মালিকবিহীন ট্রাক জব্দ করে বিজিবি। এ সময় পাথরবাহী ট্রাক গুলোতে তল্লাশী চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধভাবে আনা শাড়ি, থ্রিপীস, চশমা ও কসমেটিকস্ পায় বিজিবি। রাতই বুড়িমারী বিজিবি কোম্পানী সদরে ট্রাক তিনটি নিয়ে ও মালামাল জব্দ করা হয়। ওই রাতই বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়নে মালামাল গুলো নিয়ে যাওয়া হয়। পরদিন মঙ্গলবার দুপুরে জব্দকৃত ভারতীয় এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা সিজার মূল্য নির্ধারণ করে রংপুর কাস্টমসে জমা দেওয়া হয়। 
 
বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, গোপন খবরের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দরে মালিকবিহীন ভারতীয় তিনটি ট্রাক আটক করে তল্লাশী চালানো হয়। এতে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে যার মূল্য প্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু