ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আরএনপিপি’র গাড়িচালক সম্রাট হত্যা: প্রধান আসামি মমিন একদিনের রিমান্ডে


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৩ বিকাল ৬:৩

পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল মমিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  এর আগে তার স্ত্রীর দু’দিনের রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত সম্রাটের বন্ধু মমিনকে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনা আমলী আদালত-২ এ সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে শুনানী শেষে বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২৬ মার্চ) রাতে তাকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে পলাতক অবস্থায় মমিনকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি দল।এর আগে দুইদিনের রিমান্ডে নেয়া হয় মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এসআই তহিদ হোসেন ।

উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।শনিবার রাতে সম্রাটের পিতা আবু বক্কার বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিন ও তার স্ত্রী সীমার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়। তার আগে শুক্রবার রাতে বাড়ি থেকে মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা ও তার স্বামী মমিন আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, পরকীয়া প্রেমের জের ধরে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্রাটকে হত্যা করেছেন তারা। নিহত সম্রাটের পিতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন