শেরপুরে কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তিকারী, জামায়াত বিএনপি পরিবারের সন্তান ও শিবিরের গুপ্তচরকে সভাপতি এবং হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়ায় বগুড়া শেরপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ মার্চ) উপজেলা ও শহর ছাত্রলীগের সাবেক ও বতর্মান নেতাকর্মীদের আয়োজনে বেলা ১১টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের বগুড়া জেলা কমিটি কর্তৃক একতরফাভাবে পকেট কমিটির ঘোষণা দেওয়ায় তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনতিবিলম্বে বিতর্কিত সভাপতি-সেক্রেটারীকে বহিষ্কার করে সর্বস্তরের নেতা কর্মীরদের সঙ্গে নিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানান তারা।অন্যথায় আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম শরীফ,খানপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদ, গাড়িদহ ইউনিয়ন (পূর্ব)ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান জেমস,কুসম্বি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিলনুর রহমান মিলন,সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম পারভেজ, বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুর রহমান সোহাগ,সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, কুসম্বী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ, সাবেক ছাত্রলীগের নেতা শাহরিয়ার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এখানে উল্লেখ্য, বিতর্কিত ব্যক্তিদের দিয়ে বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি যার সাধারণ সম্পাদক একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি। আর সভাপতি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে হওয়া মামলার আসামি। উপরন্তু ছাত্রলীগ নেতা হলেও তাঁর কোনো ছাত্রত্বই নেই।
সাংগঠনিক সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর শেরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে নতুন কমিটি ঘোষণার জন্য সাত কার্যদিবসের মধ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। কমিটি ভেঙে দেওয়ার তিন মাস পর গত ২৩ মার্চ সম্মেলনের বদলে বিশেষ কর্মী সভা ডাকা হয়। শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ চত্বরে আয়োজিত ওই বিশেষ কর্মী সভায় শেরপুর উপজেলা ছাত্রলীগের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার উপস্থিতিতে এই কমিটি ঘোষণা দেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম। বিশেষ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ