ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

উন্নত দেশ গড়তে দরকার স্থিতিশীল সরকার: পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৩ রাত ৮:৪৩

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে দরকার স্থিতিশীল সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর তবে আওয়ামী লীগ সময় পেয়েছে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর, ১৯৯৬ থেকে ২০০১ সালে ৫ বছর ও বর্তমানে ১৪ বছর সব মিলিয়ে সাড়ে বাইশ বছর। স্বাধীনতার ৫২ বছরের ২৯ বছরেই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। এ ২৯ বছর দেশের কোনো উন্নতি হয়নি। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে এ সময়ে দরকার স্থিতিশীল সরকার।

বুধবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাহাঙ্গীর আলমের লেখা ‘স্বাধীনতার ৫২ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, দুবাই এখন ইন্টারন্যাশনাল হাব, আমাদের মতো ১৯৭১ সালে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু সেই দেশটির অভাবনীয় পরিবর্তন হয়েছে। এ সাফল্যের পেছনে রয়েছে একটি স্থিতিশীল সরকার আর কমিটমেন্টাল ভিশন অব লিডারশিপ।

তিনি বলেন, লেখকের বইটি আরও আপডেট করা হলে ভালো হবে। বিএনপির সময় বিভিন্ন সূত্র কেমন ছিল। আর আওয়ামী লীগ গভমেন্টের সময় কেমন হলো এবং বর্তমান মাথাপিছু আয় ও রপ্তানি আয় প্রায় ৫২ বিলিয়ন ডলার এগুলো যুক্ত করতে পরামর্শ দিয়ে বইটি নির্বাচনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। 

 রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে সেমিনারে  বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধান আলোচক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, দৈনিক প্রাচ্যবাণী সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত