ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হরিরামপুরে প্রকাশ্যেই চলছে জাটকা আহরণ-ক্রয়-বিক্রয়


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:২৮
একদিন পরেই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩, এছারাও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১ নভেম্বর ২০২২ থেকে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ আইন উপেক্ষা করেই মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে জাটকা নিধনের মহা উৎসব চলছে। 
 
সরজমিনে দেখা যায়-কাঞ্চনপুর, গোপিনাথপুর, আন্ধারমানিক খেয়াঘাট সংলগ্ন পদ্মার চরের পেছনে,ধুলশুরা পদ্মানদীর মাঝে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে দিনে এবং রাতের আধারে অবাধে জাটকা নিধন করছে জেলেরা। আর এই সব জাটকা আহরণ করে উপজেলার বিভিন্ন আড়ৎ,হাট-বাজারে প্রকাশ্যে বিক্রয়ও করছে তারা। দেখা যায়, আন্ধারমানিক আড়ৎ এবং বাহাদুরপুর ঘাটের আড়তে এনে ডাকে তুলে বিক্রিও করছেন এইসব জাটকা। এসব জাটকা পাইকারি দরে বেপারিরা কিনে এনে উপজেলার বিভিন্ন ছোট-বড়  হাট-বাজারে বিক্রিও করছেন প্রকাশ্যেই। এসব দেখেও প্রশাসন ও মৎস্য বিভাগ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সরকারের ইলিশের উৎপাদনের উদ্যোগ ভেস্তে যাচ্ছে।
 
উপজেলার আন্ধারমানিক,বাহাদুরপুর ঘাটে ট্রলারঘাটে থাকা বেশ কিছু জেলেদের সাথে কথা বলে জানা যায়, মা-ইলিশ রক্ষা অভিযান প্রশাসনের পক্ষ থেকে যে রকম কঠোরভাবে পালন করা হয়, জাটকা অভিযানে সে রকম কঠোরতা নেই। তাই তারা নির্বিঘ্নে জাটকা নিধন করছেন। জাটকা ধরা নিষিদ্ধ হলেও প্রশাসনের ঢিলেঢালা ভাবের কারণে এই সুযোগে যে যার মতো জাটকা ধরছেন এবং বিক্রি করছেন।
 
কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামের জাটকা আহরণ করার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, আমরা গরীব মানুষ, বৈধ-অবৈধ হিসাব করিনা, যখন তারা অভিযান দিবে, তখন আমরা ঘন্টাখানেক আগেই জানি। আমগো লোক আছে, তারা আমগো আগেই কইয়া দেয়। জাটকা ধরা নিষিদ্ধ থাকা সত্তেও কেন আহরণ করছেন কেন? এ কথা বলায় তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
 
মানিকগঞ্জ থেকে পাইকারি দামে মাছ কিনতে আসা এক ব্যবসায়ী রতন জানান, বাজারে জাটকা বিক্রি করতে কোনো নিষেধাজ্ঞা দেয় কি-না জিজ্ঞেস করলে তিনি বলেন, বাজারে জাটকা বিক্রিতে তেমন কোনো সমস্যা হয় না। তারপরও নদী থেকে জেলেরা ধরেন বিধায় তাঁরা কিনে আননি। আপনারা এতো জ্বালাইলে এই আড়তে আর মাছ কিনতে আমু না।
 
ভাওয়ারডাঙ্গী পদ্মাপাড়ের হোটেল ব্যাবসায়ী আশরাফুল ইসলাম শাওন বলেন- আমরা পদ্মাপাড়ের মানুষ, এমনিতেই ইলিশ মাছ পাইনা। তারপরেও প্রকাশ্যেই জাটকা নিধন,ক্রয়-বিক্রয় হচ্ছে। কেউ কিছু বলেনা।
 
আন্ধামানিক ট্রলারঘাটের নোকার মাঝি- মোঃ হাসেম জানান- পদ্মানদী থেকে প্রকাশ্যে কারেন্ট জাল দিয়ে জাটকা মেরে আন্ধারমানিক আড়তে প্রকাশ্যে নিয়মিত বিক্রি করছে জেলেরা। দেখেও দেখে না কেউ। এগুলো বন্ধ করা দরকার।
 
ভোরবেলা ডাকে জাটকা বিক্রয় করা নাম প্রকাশ না করার শর্তে এক আড়ৎদার জানান, জাটকা ধরায় সরকারের নিষেধাজ্ঞা থাকলেও মৎস্য বিভাগ জাটকা সংরক্ষণে নদীতে অভিযানের কিছু সময় পূর্বেই জেলেরা টের পেয়ে সটকে পড়ে। চোর-পুলিশ খেলার মতই, এগুলো না করে নদীতে ভালোভাবে অভিযান দিলেই জাটকা ধরা বন্ধ হবে। অন্যথায় সরকারের এ উদ্যোগ কোনো কাজে আসবে না।
 
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলী জানান, আমি এই দপ্তরে নতুন যোগদান করেছি। উপজেলার সব জায়গা চিনিনা। জাটকা নিধণকারী জেলেদের বিরুদ্ধে এবং কারেন্টজালের বিরুদ্ধে খুব দ্রতই নিয়মিত অভিযান দেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো

আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার