ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই ইমাম নিখোঁজ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ১:২৯
: রাজশাহীর তানোরে এক ইমাম তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরেই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুর গ্রামে। নিখোঁজের তিন দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ ইমাম তারেক আহমেদ। এঘটনায় নিখোঁজ ইমাম তারেক আহমেদের পিতা এমরান আলী মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে একটি জিডি করেছেন।
 
জানা গেছে, তারেক আহমেদ গ্রামের একটি মসজিদের ইমামতী করেন। সেই সাথে নাচোল সীমান্তবর্তী হাফানিয়া-দোগাছা জামে মসজিদের ইমামতী করার পাশাপাশি একটি এসসিএস দারুস সুন্নাহ একাডেমিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
নিখোঁজ ইমাম তারেক আহমেদের পরিবার সূত্রে জানা যায়, রমজান মাসে প্রতিদিনের ন্যায় ইমাম তারেক আহমেদ গ্রামের মসজিদে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরে এসে তার শরীরের পাঞ্জাবি খুলে কেবল মাত্র বসেছে। এমন সময় একটি মোবাইলে ফোন আসে। সে ফোনে কথা বলতে বলতে গেঞ্জি পরে বাড়ির বাইরে বের হয়ে যায়। কিন্তু অনেকক্ষন ধরে আর বাড়ি ফিরে আসেনি। এমনকি তার মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যায়। রাতেই সব আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ খবর নেওয়া হয়।কোথাও তাকে পাওয়া যায়নি।
 
নিখোঁজ ইমাম তারেক আহমেদের পিতা এমরান আলী জানান, গোদাগাড়ী ও তানোর থানায় খোঁজ নেওয়া হয়েছে। থানা পুলিশও বলতে পারেনি এখন পর্যন্ত। অবশেষে তার সন্ধান পেতে আজ তানোর থানায় একটি জিডি করেছেন বলে তিনি জানান ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত