ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন পয়েন্ট স্থাপন চালু করলেন ছাত্রলীগ নেতা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ৩:৫১
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থাপন করা হয়েছে কভিড-১৯-এর বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন পয়েন্ট। জেলার মধ্যে প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে এই নিবন্ধন পয়েন্ট স্থাপনের পর টিকার ফ্রি রেজিস্ট্রেশন নিতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
 
প্রথম দিনেই শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রতিদিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিবন্ধন পয়েন্ট স্থাপনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান। গত কয়েক দিনে ৭ শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন। 
 
নিবন্ধন পয়েন্ট স্থাপনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন বিনামূল্যে। বিনামূল্যের সেই টিকা পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে অনলাইনে নিবন্ধন করা। কিন্তু গ্রামের অসচেতন মানুষ টিকার নিবন্ধন করতে গিয়ে কম্পিউটার দোকানের দ্বারস্থ হলেই তাদের কাছ থেকে হাতাচ্ছেন টাকা। তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোক্তা জেলায় প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি, যাতে টাকা ছাড়া মানুষ নিবন্ধন করতে পারেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ