ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধ করাতকল থেকে বনের ১০টি গাছ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৭:৫৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি অবৈধ করাতকল থেকে কেওড়া প্রজাতির ১০টি গাছের খন্ড উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুর ১টার সময় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল এলাকা থেকে গাছগুলো উদ্ধার করা হয়। বনবিভাগ জানায়, গোপন সংবাধের ভিত্তিতে চরমন্ডল এলাকায় অবস্থিত নান্না প্যাদা, কামাল হাওলাদার, আফজাল হাওলাদার ও মোহন ঢালীর যৌথ মালিকানাধীন করাতকলে অভিযান চালিয়ে কেওড়া প্রজাতির ১০টি গাছের খন্ড জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং সেখানে বনের গাছ পাওয়ায় ওই করাতকলটি বন্ধ করার নির্দেশ দিয়ে করাত জব্দ করা হয়। এ বিষয়ে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের চরবেষ্টিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী দৈনিক সকালের সময়কে জানান, উদ্ধারকৃত গাছ স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত