গাইবান্ধায় ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ
খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে রোপা আমনের চারা রোপণের কাজ। চলতি মৌসুমে ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় ইতিপূর্বে ধান চাষের প্রবণতা বেশি থাকলেও সাম্প্রতিককালে কৃষকরা ধান উৎপাদন করে সঠিক মূল্য না পাওয়ায় বিকল্প ফসল হিসেবে পাট, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পটল, ডালজাতীয় ফসলসহ বিকল্প ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ছেন। এতে আমন ধানের উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে। সে কারণে কৃষি সম্প্রসারণ বিভাগ উচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জেলার সাতটি উপজেলায় বেশিমাত্রায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য উন্নতজাতের বীজ, সার, কীটনাশক যাতে কৃষকরা স্বল্পমূল্যে পেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ দরিদ্র কৃষক ও বর্গাচাষিদের করোনাকালীন প্রণোদনা প্রদানেরও পদক্ষেপ গ্রহণ করেছে।
বছরের জুন-জুলাই মাসে সাধারণত এ জেলার যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ায় এ সমস্ত এলাকার আমন ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বন্যা সহনশীল জাতের আমন চারা রোপণ এবং সেজন্য আগেই জুন মাসের প্রথম ভাগে যাতে কৃষকরা আমন চাষ শুরু করে। সেজন্য কৃষকদের উৎসাহিত করে তুলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। তাই চলতি আমন মৌসুমে নিম্নাঞ্চলগুলো এবার অনেক আগেই আমন ধান রোপণ করতে শুরু করেছেন কৃষকরা।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied