ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ১:৪৪

ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তার মধ্যে ২৭০ কোটি ডলার জরুরি ভিত্তিতে কিয়েভে পাঠানো হবে।

আইএমএফের বিবৃতিরে বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাশিয়ার সঙ্গে যুদ্ধরত এই দেশটির বিদ্যুৎ অবকাঠামো মেরামতের জন্য ব্যয় করা হবে জরুরি ঋণ সহায়তার এই অর্থ।

আইএমএফের এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে এই ‍ঋণ। কিস্তিতে তা পরিশোধের জন্য ইউক্রেনকে চার বছর সময়ও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই প্রথম ইএফএফ প্রকল্পের আওতয়ায় এত বড় অঙ্কের ঋণ দিচ্ছে আইএমএফ।

এর আগে ২০২২ সালের মার্চে ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ‍দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ দিয়েছিল আইএমএফ। পরে ওই বছর অক্টোবরে খাদ্যক্রয়ের জন্য ‘ফুড শক উইনডো’ প্রকল্পের আওতায় আরও ১৩০ কোটি ডলার ‍ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইএমএফের এই ঋণকে স্বাগত জানিয়েছেন। শনিবার টুইটবার্তায় তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছে, তাতে এই ঋণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। আমরা একসঙ্গে ইউক্রেনের অর্থনীতি টিকিয়ে রাখব এবং বিজয়ের দিকে এগিয়ে যাব।

এমএসএম / এমএসএম

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে