বাউফলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বাস্থবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ সিকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম লিটল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল কবির নিশাদ, নিয়াজ মোর্শেদ প্রমুখ ।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাউফল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied