ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে দেখা মিললো দেড়শো বছরের পুরনো গম্বুজ মসজিদ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১:৭

রাজশাহীর তানোরে দেখা মিললো প্রায় দেড়শো বছরের পুরনো গম্বুজ মসজিদের। এমন দুইটি মিনারের গম্বুজ মসজিদের সন্ধান মিলেছে উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামে। একসময় গম্বুজ মসজিদটিতে পাড়ার মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু এখন কালের পরিবর্তনে সেখানে আর কেউ নামাজ পড়ে না।
যার ফলে গম্বুজটি অযত্নে অবহেলায় পড়ে থেকে তার সুন্দর্য হারিয়ে প্রায় বিলুপ্তির উপক্রমাই উঠেছে। আড়াদিঘী গ্রামের স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,এই দুইটি মিনারসহ গম্বুজ মসজিদটি প্রায় দেড়শো বছর আগে একরাতে জহর আলী নামের একজন মানুষের জায়গাতে অদৃশ্য ভাবে তৈরি করা হয়।
গম্বুজ মসজিদটি নির্মানে গ্রামের কোন ব্যক্তি তো দূরের কথা জমির মালিকও দেখতে পায়নি। সকালে জমির মালিক জহর আলী বাঁশ ঝাড়ের মধ্যে গম্বুজ মসজিদটি দেখতে পেয়ে গ্রামবাসীকে বিষয়টি জানান। তৎক্ষনাৎ রাতারাতি এমন গম্বুজ মসজিদের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর গম্বুজ
মসজিদটি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে যান আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। শুরু হয় জনসাধারণের মধ্যে নানা আলোচনা সমালোচনার কৌতূহল। কেউ বলছেন গম্বুজটি জ্বিনে তৈরি করেছে আবার কেউ বলছে গম্বুজটি দরগা বাবা তৈরি করেছেন। এতে করে রাতারাতি গম্বুজ মসজিদ তৈরি হওয়া নিয়ে সেসময় থেকে এখন পর্যন্ত গ্রামবাসীসহ জনসাধারণের মধ্যে কাটেনি ধোঁয়াশা। আড়াদিঘী গ্রামের শমসের আলী জানান,একসময় এই গম্বুজ মসজিদে তার বাপ দাদারা নামাজ পড়েছেন। কিন্তু এখন যুগের পরিবর্তনে গ্রামে বড় মসজিদ হওয়ায় সেখানে আর এক ওয়াক্ত নামাজও কেউ পড়ে না। এমনকি গম্বুজ মসজিদের কোন যত্নও কেউ করে না। যার জন্য একটা নির্দশন গম্বুজ মসজিদের বিলিপ্তির উপক্রমা হতে চলেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করে গম্বুজ মসজিদটি সরকারি ভাবে সংস্করণের দাবি জানান।  আড়াদিঘী গ্রামের ওয়ার্ড মেম্বার শামসুদ্দিন বলেন, এমন রাতারাতি তৈরি করা গম্বুজ মসজিদের খুব কম দেখা মিলে,এই গম্বুজ মসজিদটি পূর্ণ সংস্কার কাজ করা হলে গম্বুজ মসজিদটি দেখতে আকর্শনী লাগবে। এমনও হতে পারে এই গম্বুজ মসজিদটি দর্শনার্থীদের কাছে দর্শনের একটি মনোরঞ্জনের স্পর্ট জায়গা বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত