ঢাকাস্থ কুমিল্লা বিজনেস ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ঢাকাস্থ কুমিল্লা বিজনেস ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ এপ্রিল রাজধানীর ঠাটারী বাজারস্থ হোটেল স্টার এর তৃতীয় তলার হল রুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কুমিল্লা বিজনেস ফেডারেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মামুন আল রশিদ। সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুমিল্লা বিজনেস ফেডারেশনের প্রধান উপদেষ্টা দ্বীন মোহাম্মদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব জামশেদ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে আগত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করা হয়। পরিশেষে ইফতারে অংশগ্রহণ করার জন্য আগত রোজাদারদেরকে ধন্যবাদ জানান সংগঠনের সদস্যরা।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied