তানোরে থানা মোড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে সংঘর্ষে আহত ৩
রাজশাহীর তানোর থানা মোড়ে ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে হামলা ও মারামারির ঘটনায় ৩জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে, ঘটনাস্থল থেকে কাউকেই গ্রেপ্তার করেননি। এদেরকে মাথা ফাটা ও গুরুতর রক্তাক্ত জখম আহত অবস্থায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গোল্লাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৪৪)। দেলোয়ার হোসেনের বড় বোন মমতাজ (৪৮) ও ছোট ভাই সওদাগর হোসেন (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, দীর্ঘ ৪ মাস থেকে শুকুর মন্ডল ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে দু’ পক্ষের মধ্যে দন্দ চলে আসছিলো। এঘটনায় আজ সকালে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) উভয় পক্ষের লোকজন নিয়ে থানায় আপোষের জন্য বসেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটি শুরু হলে পুলিশ সবাইকে থানা থেকে বের করে দেন। পরে থানার বাইরে থানার গেটে আবারো উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটি ও লাঠি সোটা নিয়ে মারামারি শুরু হয়। এসময় এ আহতের ঘটনা ঘটে। উল্লেখ্য, শুকুর মন্ডলের ২ মেয়ে এরা হলেন রেজিয়া বিবি ও মৃত রাবিয়া বিবি। মধ্য শুকুর মন্ডল ওয়াকফ এস্টেটের মাতোয়ালি রয়েছেন রেজিয়া বিবি উক্ত সম্পত্তি দেখভাল করেন। উক্ত ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলে নিতে মৃত রাবিয়ার কন্যা সামসুন্নাহারসহ তাদের স্বামী ও সন্তানসহ আত্নীয়দের নিয়ে জমি দখলের চেষ্টা করে আসছিলেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আপোষের জন্য উভয় পক্ষকে নিয়ে থানায় বসা হয়েছিলো। উভয়ের মধ্যে উস্কানিমূলক কথা বলা নিয়ে হৈই চৈই শুরু হলে তাদেনকে থানা থেকে বের করে দেয়া হয়। থানার বাইরে মারামারির ঘটনা ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি