ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পেট্রোল-ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২৩ বিকাল ৫:৬

ডিজেল ও পেট্রোল রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত। দেশীয় বাজারে পরিশোধিত জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ডিজেল ও পেট্রোল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ কত দিন হবে সে বিষয়ে শনিবার সর্বশেষ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানায়নি নয়াদিল্লি।

নিষেধাজ্ঞা আরোপ করে সরকারি বিজ্ঞপ্তিতে ভারতের জ্বালানি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক পেট্রোল রপ্তানির ৫০ শতাংশ এবং ডিজেল রপ্তানির ৩০ শতাংশ দেশের বাজারে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই বিধি-নিষেধের কারণে ভারতীয় বেসরকারি খাতের কিছু পরিশোধনকারী কোম্পানির রাশিয়ার জ্বালানি ক্রয়ের পর তা অন্যান্য দেশে পুনরায় রপ্তানির কাজকে নিরুৎসাহিত করতে পারে।

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওই দুই অঞ্চলে রাশিয়ার তেল রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইউরোপের অনেক দেশ ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলোর কাছ থেকে রাশিয়ার তেল আমদানি করে।

গত বছর দেশটির বেসরকারি পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রুশ তেল আমদানির পর সেগুলো পরিশোধন করে আগ্রাসীভাবে রপ্তানি শুরু করে। এতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে তারা।

ওই সময় দেশের বাজারে বিক্রি না করে রপ্তানি বৃদ্ধি করায় ভারতের সরকার জ্বালানি রপ্তানিতে বিরল বিধি-নিষেধ আরোপ করে।

সূত্র: রয়টার্স।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা