ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-৪-২০২৩ বিকাল ৫:৫২
“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ এপ্রিল রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর-ই- রশিদ মাকসুদা লাইজু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক এস এম শাহাজাদা। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন এর স ালনে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক ২ মাসুদ আহমেদ,রেজিষ্ট্রেশন কর্মকর্তা মাহাবুবুর রহমান,উপ-সহকারী মোঃ ছিদ্দিকুর রহমান, সাংবাদিক জালাল আহমেদ। সভায় পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী,শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
জেলায় অটিজম রয়েছে ৪৮৫জন, শারীরিক প্রতিবন্ধী ১৬৩৪৭জন, মানসিক প্রতিবন্ধী ৯৩৮জন, দৃষ্টি প্রতিবন্ধী ৪৩৭৮জন, বাকপ্রতিবন্ধী ২১৯৯জন, বুদ্ধিপ্রতিবন্ধী ২৫১০জন, শ্রবণ প্রতিবন্ধী ১০৩৪জন, শ্রবণ দৃষ্টি  প্রতিবন্ধী ১১৯জন, সেলিব্রাল পালসি ৮০৪জন, বহুমাত্রিক ১২২০জন, ডাউন সিনড্রম ২৭জন অন্যান্য আরও ১০৭জন সহ মোট ৩০১৬৮জন রয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক এস এম শাহাজাদা।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত