বগুড়ার শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, চট্টগ্রামের দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো.মাহবুব আলমসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার চেয়ে বগুড়া শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে দশটায় শেরপুর করতোয়া বাসস্ট্যান্ডের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এই কর্মসূচি আহ্বান করে।প্রতিবাদ সমাবেশ থেকে বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের উপরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়েছে।সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, শেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুলূ হান্নান রোকনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী সবুজ চৌধুরী, এস আই বাবলু, রঞ্জন কুমার দে, সৌরভ অধিকারী, সনাতন সরকার প্রমুখ। শেরপুর প্রেসক্লাব, শেরপুর উপজেলা প্রেসক্লাব শেরপুর থানা প্রেসক্লাব, ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সংবাদকর্মীরা, ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা শিক্ষক ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ,সংস্কৃতি ও প্রচার সম্পাদক এ জেড হীরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied