শাশুড়ি ও শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে টানা চার বছর শাশুড়ি ও শ্যালিকাকে পালাক্রমে ধর্ষণ, ভিডিও ধারণ ও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করেছে র্যাব। শাশুড়ি ও শ্যালিকার দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ জুলাই) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করেন (অভিযুক্ত যুবকের নাম-পরিচয় প্রকাশ করলে নির্যাতিতা মা-মেয়ের পরিচয় প্রকাশ পাবে, নির্যাতিতাদের সামাজিক মর্যাদা যাতে বিঘ্নিত না হয় সেজন্য তাদের পরিচয় গোপন রাখা হয়েছে)।
ভুক্তভোগী মা-মেয়ে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। দায়ের হওয়া দুটি মামলায় মঙ্গলবার সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মামলা সূত্রে জানা গেছে, ওই যুবক প্রায়ই তার শ্বশুরবাড়িতে যাতায়াত করত। ২০১৮ সালের কোনো এক দিন তার শাশুড়ির গোসলরত আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে সে। পরে ধারণকৃত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে শাশুড়ির ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করে। শারীরিক সম্পর্কের ভিডিওটিও গোপনে ধারণ করে সে। এরপর ২০১৮ সাল থেকে ২০২১ সালের ৭ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় ওই যুবক ইচ্ছার বিরুদ্ধে তার শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগে আরো বলা হয়েছে, অভিযুক্ত যুবক তার স্ত্রীকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে নগ্ন করে ছবি তুলে শাশুরির মোবাইল ফোনে পাঠাতো এবং ফোনকলে রেখে মেয়েকে মারপিট ও নির্যাতন করত। অন্যদিকে, ওই যুবক তার নিজ শ্যালিকার সাথে শারীরিক সম্পর্ক করতে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে। অভিযুক্ত যুবক তার নিজ শ্যালিকাকে তার ফুফাতো বোনের বাড়িতে নিয়েও ধর্ষণের চেষ্টা চালায়। এছাড়া শ্যালিকার ধর্ষণচেষ্টার ছবি ফেসবুকেও প্রকাশ করে।
তার বিকৃত রুচির যৌনাচারের বিষয়টি নিয়ে মা-মেয়ে রংপুর র্যাব-১৩ ক্যাম্পে সম্প্রতি অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা গত রোববার (২৫ জুলাই) ওই যুবককে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়া বাজারের মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে মোবাইলে ধারণকৃত অশ্লীল ভিডিও ও স্থিরচিত্রসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, পৃথক দুই মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এ সময় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালতের বিচারক।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied