ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে অসহায়-দুস্থদের খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৭-৭-২০২১ বিকাল ৫:৫৩
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতীরবর্তী এলাকায় বসবাসরত নদী ভাঙনকবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকায় বসবাসরত শতা‌ধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ ক‌রে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ বীর ব্যাটালিয়ন।
 
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ, ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম প্রমুখ।
 
সেনাবাহিনী জেলার সদর উপজেলা, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ভুরঙ্গামারী, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলায় করোনাকালীন টহল কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থান শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষজনকে ও যানচালকদের জবাবদিহিতায় আনছে। তাছাড়াও জেলার সকল উপ‌জেলার ক‌য়েক শতাধিক দুস্থ প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনাবা‌হিনী।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা