২ টাকা মজুরি পাওয়া ‘নারী উদ্যোক্তা মমতা রাণী’ পেল মেয়রের সেলাই মেশিন
প্লাস্টিকের প্রতি ব্যাগ সেলাই ও তৈরি করে মজুরি পেতো মাত্র ২ টা। সেই সেলাই মেশিনটিও ছিল একদম পুরাতন ও ভাঙা। যার কারণে ঠিকমতো সেলাইয়ের কাজ করতে পারতেন না প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হতদরিদ্র মমতা রাণী শীল নামে এক নারী উদ্যোক্তা। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোলস্থ ফায়ার সার্ভিসের পাশে নির্মিত প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে মাসখানেক যাবত স্বামী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন। সে নতুন একটি সেলাই মেশিনের সাহায্য চান।
এনিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহ ও ভূমিহীন দেওয়া উপহারের ঘর নিয়ে উপজেলার শিয়ালকোল এলাকায় প্রতিবেদন করতে যান আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি সংবাদকর্মী আল-আমিন শোভন। সেসময় হতদরিদ্র মমতা রাণীর সাথে তার কথা হয় এবং তার ভিডিও বক্তব্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পোস্ট দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়।
এরপর মমতা রাণী সেলাই মেশিন চাওয়ার সেই পোস্টটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নজরে আসে। তারপর মেয়র মাসুদুল হক মাসুদ সংবাদকর্মী আল-আমিনের সাথে যোগাযোগ করে মমতা রাণীর জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করেন তিনি। পরে সেলাই মেশিনটি মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মেয়রের পক্ষ থেকে হস্তান্তর করে আল-আমিন শোভন।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, কার্যকরি সদস্য আল-আমিন শোভন, মাহমুদুল হাসান, সদস্য খন্দকার মাসুদ রানা। এছাড়াও আশ্রয় প্রকল্পে থাকা বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
নতুন সেলাই মেশিন পেয়ে মমতা রাণী শীল বলেন, দীর্ঘদিন ধরে আমি পুরাতন ও ভাঙা সেলাই মেশিন দিয়ে বাজারের ব্যাগ তৈরি করতাম এবং মহাজন পারিশ্রমিক হিসেবে প্রতি ব্যাগে ১-২ টা করে মজুরি দিতো। এনিয়ে আনন্দ টিভির এক সাংবাদিক আমার কষ্টের কথা শুনে ভিডিও নেন এবং ফেসবুকে পোস্ট দেয়। পরে মেয়র মহোদয় পোস্টটি দেখে আমাকে একটি নতুন সেলাই মেশিন উপহার দিয়েছেন। এতে আমি অনেক আনন্দিত।
এ বিষয়ে সংবাদকর্মী আল-আমিন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের নিউজ করতে গিয়ে হতদরিদ্র মমতা রাণীর সাথে কথা হয়। তিনি জানায় পুরাতন ও ভাঙা সেলাই মেশিন দিয়ে ২ টার মজুরিতে সেলাইয়ের কাজ করে কোনো রকমভাবে সংসার চালাচ্ছেন। অর্থাভাব নতুন মেশিন কিনতে পারছেন না। পরে তার একটি ভিডিও ফেসবুকে পোস্ট দেয়ার একদিন পর মেয়র মাসুদুল হক মাসুদ মহোদয়ের নজরে আসে এবং তাকে নতুন একটি সেলাইসহ অন্যান্য সামগ্রী উপহার প্রদান করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied